সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সঠিক পদ্ধতিতে সফটওয়্যার অপসারণ

অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যারকে অপসারণ (আনইন্সটল) করার জন্য সঠিক পদ্ধতির প্রয়োগ না হলে তা পরে সমস্যার সৃষ্টি করতে পারে। এজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিজস্ব ব্যবস্থা আছে। কন্ট্রোল প্যানেলের Add/Remove Programs দিয়ে এই অপসারণের কাজটি সঠিকভাবে করতে পারেন। কোনো সফটওয়্যার অপসারনের জন্য এখানে এসে সফটওয়্যারের নামটি সিলেক্ট করে নিন। তারপর Ok করলে অপসারণ কাজ শুরু হবে। আনইন্সটল ছাড়া কখনই কোনো সফটওয়্যার ডিলিট করা ঠিক না। এতে কম্পিউটারের রেজিস্ট্রিসহ আরো অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যখন দরকার তখনই বন্ধ হবে কম্পিউটার

অনেক সময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময়, কোনো বড় ফাইল নামাতে (ডাউনলোড) সময় বেশি লাগলে বা অন্য কোনো কাজ শেষে নির্দিষ্ট সময়ে কম্পিউটার বন্ধ করার দরকার হতে পারে। চাইলেই নির্দিষ্ট কাজ শেষে কম্পিউটারকে সময়মতো বন্ধ করার (শাটডাউন) তাগিদ দেওয়া যাবে। এটি সহজে করা যায় উইন্ডোজের টাস্ক শিডিউলার ব্যবহার করে। মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজ করার জন্য স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল চালু করুন। Administrative Tools-এ ক্লিক করুন। তালিকা থেকে Task Scheduler খুঁজে নিয়ে সেটিতে দুই ক্লিক করে খুলুন। Action থেকে Create Basic Task নির্বাচন করে সেটি খুলুন। Name-এর ঘরে PC Shutdown লিখে Description-এর ঘরে Shutdown my computer automatically at 04:21 pm বা আপনার পছন্দমতো যেকোনো বার্তা এখানে লিখে Next চাপুন। Task Trigger পর্দা চালু হবে। এখানে When do you want the task to start? তালিকা থেকে ঠিক কখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন। যদি একবারই কাজটি করতে চান, তাহলে এখানের তালিকা থেকে One time নির্বাচন করে Next চাপুন। Start-এ তারিখ নির্ধারণ...

কম্পিউটার দ্রুত চালু করুন

যাদের কম্পিউটারে উইন্ডোজ 2000 বা এক্সপি অপারেটিং সিস্টেম আছে তারা অনেকেই জানেন, কম্পিউটার চালু হতে মাঝেমধেই একটু সময় বেশি নেয়। কিন্তু সহজেই এই সময় কমিয়ে আনা যায়। প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে  Administrative Modes -এ যান। সেখানে Service -এ ক্লিক করলে দেখা যাবে কম্পিউটারের Automatic Mode -এ কোন সার্ভিস চালু আছে। এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো Disable/Manual করুন। এরপর কম্পিউটার বন্ধ করে চালু করলে দেখবেন, কম্পিউটার দ্রুত খুলে গেছে।

দুই ক্লিকেই কম্পিউটার চালু করুন

কম্পিউটারে পিএস/টু মাউস থাকলে এই পদ্ধতিটি কাজে লাগবে। এতে কম্পিউটারের বোতাম না চেপে শুধু মাউসের দুই ক্লিকেই কম্পিউটার চালু করা যাবে। এ কাজের ব্যবস্থা করতে কম্পিউটার রিস্টার্ট দিয়ে চালুর শুরুতে Del কি চেপে বায়োস সেটআপে যান। এখানে পিএস/টু মাউস পাওয়ার On থাকলে সেটি নির্বাচন করুন। এবার Page Up Page Down বা (+/-) এর মান দুই (ডাবল) ক্লিকে সেট করুন। বায়োসের এই পরিবর্তন সেইভ (F10/y) করে পুনরায় কম্পিউটার চালু করুন।